চট্টগ্রামে ঈদ ও নতুন বছরকে সামনে রেখে শুরু হয়েছে অন্যরকম এক মেলা। নাম ‘বর্ষবরণ ও ঈদ ফেস্ট’।
আজ (২৮ মার্চ) থেকে শুরু হওয়া এ মেলা চলবে রোববার (৩০ মার্চ) পর্যন্ত। নগরের কোতোয়ালী থানার নবাব সিরাজউদ্দৌল্লা রোড দেওয়ানবাজার এলাকার হাফিজ পার্কে চলছে এ মেলা। আয়োজক অনলাইন গ্রুপ ‘সমৃদ্ধি’ আমরা নারী, আমরা পারি।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। মেলার মূল উদ্যোক্তা আয়োজক পূজা বৈদ্য। মেলায় প্রবেশে কাটতে হবে না কোনো টিকিট।
আরও পড়ুন : চট্টগ্রামে পর্দা উঠল পহেলা বৈশাখ ও ঈদ ফেস্টের
আয়োজক জানান, মেলায় দেশি-বিদেশি জামা-কাপড়, থ্রিপিস, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, কসমেটিক্স, জুয়েলারি, ব্যাগ, ক্যানভাস, ফুড স্টলসহ বাহারি সব পণ্য থাকবে।
মেলার আয়োজক ও অনলাইন গ্রুপ ‘সমৃদ্ধি’র ওনার অ্যান্ড ফাউন্ডার পূজা বৈদ্য বলেন, নারী উদ্যোক্তাদের নিয়ে চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করেছি। মেলায় দেশি-বিদেশি হরেকরকম পণ্যের বিপুল সমাহার থাকবে। মেলায় প্রবেশ উন্মুক্ত। তিনদিনব্যাপী এ মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত। মেলা চলাকালীন ক্রেতারা একই ছাদের নিচে পছন্দের কেনাকাটা করতে পারবেন সাধ ও সাধ্যের মধ্যে।
তিনি বলেন, সমৃদ্ধি’র লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা। পরিবারের কাছে বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হয়ে বেঁচে থাকা। সমৃদ্ধি সবসময় পিছিয়ে পড়া নারীদের সাথেই কাজ করে।
আলোকিত চট্টগ্রাম


