চট্টগ্রাম শহরের খুব কাছে হয়েও হাটহাজারী উন্নয়নবঞ্চিত

চট্টগ্রাম শহরের খুব কাছে হয়েও হাটহাজারী অনেক ক্ষেত্রে উন্নয়নবঞ্চিত। সাংবাদিকদের পেশাগত দক্ষতা এবং মানোন্নয়নে কাজ করবে হাটহাজারী সাংবাদিক ফোরাম। জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবীদের সঙ্গে নিয়ে হাটহাজারীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবে এ ফোরাম।

হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নগরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর।

আরও পড়ুন : আয়ান শর্মাকে ‘নির্বাহী সদস্য’ মনোনীত করল চট্টগ্রাম শহরে কর্মরত ‘হাটহাজারী সাংবাদিক ফোরাম’

ফোরামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মইনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শীবলী, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সেলিম জাভেদ, কালের কণ্ঠের ডেপুটি ব্যুরো চিফ নূপুর দে, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ মো. শাহ এবং ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মো. মহিউদ্দিন।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনটিভির ক্যামেরা জার্নালিস্ট সুমন গোস্বামী, কোষাধ্যক্ষ দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হাবীব রেজা, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন, নিউজ চাটগাঁর সম্পাদক হারাধন চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার চৌধুরী মাহবুব, প্রিয় চট্টগ্রামের প্রতিবেদক আবদুল আওয়াল রোকন, জনবাণীর ব্যুরোপ্রধান এরশাদুল্লাহ, কালবেলার প্রতিবেদক আদর শর্মা এবং নিউজ চাটগাঁর প্রতিবেদক অভিষেক চৌধুরী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm