বালি আর্কেডেও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী!

চট্টগ্রাম নগরের বালি আকর্ডের কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও মূল্য না থাকায় জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়েছে তিনটি বাস কাউন্টারকে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে) নগরের চকবাজার ও দামপাড়া বাস টার্মিনালে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

আরও পড়ুন : চকবাজার ‘বালি আর্কেডে’ বাবার দোকানে বসে ছেলের ‘ইয়াবা বাণিজ্য’

জানা যায়, অভিযানে চকবাজার এলাকার বালি আকের্ড শপিং মলে বিউটি বাই জিনিয়াতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রসাধনী সংরক্ষণ, বিভিন্ন প্রসাধনীতে মেয়াদ ও মূল্য না থাকা এবং যে সমস্ত প্রসাধনীতে মেয়াদ মূল্য দেওয়া আছে ব্যবহারিত কালি খুব সহজেই মুছে দিয়ে পরিবর্তনযোগ্য হওয়ায় ১০ হাজার টাকা জরিমান করা হয়।

একই অভিযানে দামপাড়া বাস টার্মিনালে সরকার ঘোষিত নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে সেন্টমার্টিন, হানিফ এন্টারপ্রাইজ এবং রবি এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, চকবাজার এলাকার বালি আর্কর্ডের একটি প্রতিষ্ঠান ও দামপাড়া বাস টার্মিনালে তিনটি প্রতিষ্ঠানসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm