চট্টগ্রাম নগরের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী।
রোববার (১৬ মার্চ) বিকেলে নগরের আতুরার ডিপো এলাকায় তিন শতাধিক রোজাদার মানুষের হাতে তিনি ইফতার তুলে দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ আয়োজন করা হয়।
আরও পড়ুন : সন্দ্বীপে শতাধিক পরিবার পেল গোপন ইফতারসামগ্রী
এসময় ইদ্রিস আলী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বিএনপি কথামালার রাজনীতি করে না। দীর্ঘ দেড় যুগ সরকারে না থেকেও সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকছেন। কিন্তু আওয়ামী লীগ বিগত ১৫ বছর দুর্নীতি ও লুটপাট করে জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ রাজনীতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে।
বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন হিরুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম, সহসাধারণ সম্পাদক মো. সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল, বেলাল উদ্দিন মুন্না ও ইসমাইল মির্জা, বায়েজিদ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহেম্মদ আজম খান, স্বেচ্ছাসেবক দলের নেতা খোরশেদ আলম, জসিম উদ্দিন, মফিজুল ইসলাম, মো. সাহাবুদ্দিন, মো. সাগর ও মো. রিয়াজ।
আলোকিত চট্টগ্রাম


