সন্দ্বীপে শতাধিক পরিবার পেল গোপন ইফতারসামগ্রী

পবিত্র রমজানে শতাধিক পরিবারকে গোপনে ইফতারসামগ্রী পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।

রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের স্বেচ্ছাসেবকরা গোপনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রেখে আসে অসহায় মানুষের বাসার সামনে।

আরও পড়ুন : ৭০০ পরিবার পেল জামায়াত ইসলামী ও লায়লা সিদ্দিক ফাউন্ডেশনের ইফতারসামগ্রী

প্যাকেটে দেওয়া হয় ১ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ২ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ২ কেজি ছোলা, ২ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল, ৪ কেজি আলু ও ৫ কেজি চাল।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মো. ইমরুল হায়দার সৈকত। তিনি বলেন, ১০৪টি পরিবারকে আমরা গোপনে উপহারসমূহ পৌঁছে দিয়েছি। খুবই ভালো লাগছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm