চট্টগ্রামে এসএসসি-৯১ ব্যাচের মিলনমেলায় বর্ণিল আয়োজন

আমরা আছি বন্ধুর প্রয়োজনে, মানবতার কল্যাণে, আনন্দ আয়োজনে— এ স্লোগানে চট্টগ্রামে আনন্দ-আড্ডায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি-৯১ ব্যাচের মিলনমেলা।

নগরের বোট ক্লাবে শুক্রবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজন করে চট্টগ্রাম ক্লাব লিমিটেড। এতে সারাদেশের প্রায় ৮০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

এদিন সকাল সাড়ে ৮টায় নগরের ৭টি পয়েন্ট থেকে বাসযোগে বোট ক্লাবে উপস্থিত হন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে পৌঁছে সবাই ব্যস্ত হয়ে পড়েন কুশল বিনিময়ে।

সকাল ১০টায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীতের মধ্যদিয়ে। এরপর পাঠ করা হয় পবিত্র ধর্মগ্রন্থ।

পরিচিতি পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপস্থিত সবাই আনন্দে মেতে উঠেন। দুপুরের খাবারে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির গরুর মাংস।

আরও পড়ুন : ৩৩ বছর পর এসএসসি ৯১ ব্যাচের মিলনমেলা চন্দনাইশে

এদিকে অনুষ্ঠানে ৬ জন সফল নারী-পুরুষকে সন্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন— সফল নারী ফাতেমা জাহান শিউলি, সফল মা শামীম আক্তার বিউটি, সফল পুরুষ ডা. মো. হাসমত আলী, তারিকুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ জাহির উদ্দিন আহমদ ও মু. মহিউদ্দিন।

এসময় সমন্বয়ক মো. শাখাওয়াত হোসেন বলেন, সংগঠনের পক্ষ থেকে দুমাস আগে সারাদেশের এসএসসি-৯১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি মিলনমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় ৮০০ প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আজ সবাই মিলে একটি সুন্দর দিন অতিবাহিত করেছি। আগামীতে সংগঠন থেকে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী প্যানেলে দায়িত্ব পালন করেন মো. শাখাওয়াত হোসেন, ক্যাপ্টেন মো. আলাউদ্দীন, ডা. মঈনউদ্দিন, এম ইলিয়াছ, ব্যারিস্টার এসএম কফিল উদ্দিন, জাহানারা বেগম বেবী, আহসান জামাল, এএসএম সাজ্জাদুল ইসলাম, সৈয়দ মো. খালেদ, সুজন দেব, এসএম আনোয়ার হোসেন, মো. শহীদুল ইসলাম, সাইনুল ইসলাম স্বপন, এসএম রাশেদ মীর লিটন, মো. আরিফ উল ইসলাম, মো. মঈনুল ইসলাম হায়দার, সাখাওয়াত সাজিদ খান, মো. নুরুল আবছার, মো. লোকমান হাকিম, মো. মাঈনুল আহসান আলী, সুলতানা শারমিন ঝুমা, চৌধুরী শিমু, ডা. স্বপন দে, পলাশ বড়ুয়া, তানজিনা তৃষা তমা, মাহমুদা মুমু, মো. ফারুক হোসেন, নজরুল ইসলাম, মফিজ উল্লাহ ও সিনিয়র সাংবাদিক রাজেশ চক্রবর্তী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm