কারাগারে আওয়ামী লীগ নেত্রী কাবেরী

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন : কারাগারে কাউন্সিলর টিনু

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান। তিনি বলেন, জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় নাজনীন সরোয়ার কাবেরীকে আসামি করা হয়েছে। এছাড়া ২০২১ সালের একটি হত্যাচেষ্টার মামলায়ও তাঁকে গ্রেপ্তার করা হয়। পিবিআই ওই মামলার তদন্ত করছে। মামলায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার থানার দেবপাহাড় এলাকা থেকে কাবেরীকে আটক করে থানা পুলিশ। পরদিন (২৭ ডিসেম্বর) ভোরের দিকে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm