চট্টগ্রামে যেভাবে উদ্ধার হলো সাড়ে ৫ কোটি টাকার জমি

চট্টগ্রাম নগরে সাড়ে পাঁচ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ নভেম্বর) সকালে নগরের একে খান মোড়ের উত্তর পাহাড়তলী মৌজার সরকারি খাস জমিতে এ অভিযান চালান কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এসময় জমি দখল করে রাখা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন : সরকারি জমির মাটি কেটে কাঁধে উঠল অর্থদণ্ড

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, গত শুক্রবার গভীর রাতে মূল্যবান এই সম্পত্তি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দুষ্কৃতিকারীরা দখলে নেয়। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়াও দেয়। খবর পেয়ে আজ সকাল থেকে সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা সম্পত্তির বাজারমূল্য আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm