বদরখালী বাজারের ২ ব্যবসায়ীর কাছে মিলল ২০০ কেজি পলিথিন

চকরিয়ায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন ।

আরও পড়ুন : চট্টগ্রামে শহরের আবাসিকেই পলিথিন কারখানা, ঘুম ভাঙছে না পরিবেশের

জানা গেছে, আজ দুপুরে অভিযানে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারের দুদোকান থেকে দুশ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় দুব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান চলমান। আজ বদরখালী বাজারে অভিযানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে দুব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm