লোহাগাড়ার আদারচর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজ বিভাগের কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
শনিবার (১৯ অক্টোবর) দুপরে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে মাদ্রাসা পরিচালনা কমিটি। এতে সভাপতিত্ব করেন ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসা ও হিফজ খানা পরিচালনা কমিটির সভাপতি এম ওসমান ফারুক।
মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মাস্টার ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
আরও পড়ুন : জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান হলেন প্রফেসর মহসিন
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন কলাউজান দারুচ্ছুন্নাহ সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইদ্রিস হেলালী।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবদুল মোনাফ, সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম, খুলু মিয়া, মো. সোলাইমান, খাইর আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন মাহি, সহকারী অর্থ সম্পাদক ব্যাংকার মো. আবছার উদ্দীন, শিক্ষা বিভাগের পরিচালক মাস্টার জাহেদ হোসাইন, উপপরিচালক মাস্টার আলিম সামাদ, সাংবাদিক ওমর ফারুক, শিক্ষক হাফেজ মো. ইরফান, হাফেজ মো. আয়াত উল্লাহ, মো. ছাত্তার, মো. আবদুল মান্নান, আবদুর রশিদ, মো. আলমগীর ও মো. সাইফুল ইসলাম।
পরে প্রধান অতিথি মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মো. মাহিন এবং সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী মো. রাকিব।
এসএস/আলোকিত চট্টগ্রাম


