কক্সবাজারে ৭ ঘণ্টার ব্যবধানে পাহাড় ধসের ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে দুই বছর বয়সী এক শিশু।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়ার পাতাবুনিয়ার প্রত্যন্ত এলাকায় পাহাড় ধসে রান্না ঘরের ওপর পড়ে লায়লা বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা হন। এছাড়া এ ঘটনায় তার দুবছর বয়সী শিশু জোনায়েদ গুরুতর আহত হয়।
আরও পড়ুন : উখিয়ায় পাহাড় ধসে মুহূর্তেই ৩ লাশ, ১ জনকে খুঁজছে ফায়ার সার্ভিস
এর আগে আজ সকাল ৭টার দিকে পাহাড় ধসের পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়। শহরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরের ওপর পাহাড় ধসে করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) মারা যান৷ এছাড়া শহরের ৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেয়াল চাপা পড়ে মারা যায় সাইফুলের ছেলে হাসান (১০)।
জানা যায়, লায়লা বেগম বজল আহমদের স্ত্রী। আহত শিশু জুনায়েদ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে।
লায়লার মেয়ে ইয়াছমিন আক্তার বলেন,ভাইকে নিয়ে দুপুরে ভাত খাচ্ছিল মা। এসময় হঠাৎ পাহাড় ধসে রান্নাঘরের ওপর এসে পড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় মা এবং ভাইকে মাটির ভেতর থেকে বের করা হয়। এসময় মা মারা যায় এবং ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি/আরবি


