চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার পদে রদবদল করা হয়েছে। সিএমপিতে নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ম্যাস র্যা পিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে।
আরও পড়ুন : চট্টগ্রাম পুলিশের নতুন কমিশনার ডিএমপির কৃষ্ণপদ রায়
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে একই আদেশে বর্তমান পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপার নিউমারারি) হিসেবে বদলি করা হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম
