প্রবাসীর ১৬ ভরি সোনা ছিনিয়ে নেওয়া সেই এসআই রিমান্ডে

চট্টগ্রামে প্রবাসীর সোনা ছিনতাই করা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে রিমান্ডে নেওয়া হয়েছে। একইসঙ্গে রিমান্ডে নেওয়া হয়েছে সোর্স শহীদুল ইসলাম জাহেদকেও।

সোমবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

খুলশী থানার এসআই আমিনুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তিনি ৩৩তম ব্যাচের ২০১২ সালে মৌলিক প্রশিক্ষণ শেষে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেন। সোর্স শহীদুল ইসলাম জাহিদ (৩৫) নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার কেবি আমান আলী সড়কের বাসিন্দা। এ ঘটনায় অপর এক অভিযুক্ত পলাতক।

আরও পড়ুন : প্রবাসীর ১৬ ভরি সোনা ছিনিয়ে নিল পুলিশ, সোর্সসহ ধরা এসআই

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি আব্দুর রশিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রবাসীর ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার এসআই আমিনুল ইসলাম ও তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও খুলশী থানার এসআই সুমিত বড়ুয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (৯ মে)দুপুরে দুপুরে নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে সোনা ছিনতাই করে পালানোর সময় সোর্সসহ ধরা পড়েন খুলশী থানার এসআই আমিনুল ইসলাম। পরে তাদের পুলিশে দেয় পথচারীরা। এরপর  ছিনতাইয়ের ঘটনায় এসআই আমিনুলকে বরখাস্ত করা হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm