নগরে বিআরটিএ’র বায়েজিদ লাইসেন্স ফিল্ড টেস্টে অবৈধ তদবিরের সময় মো. সেকান্দর অনিক নামে এক দালালকে আটক হয়েছেন। এরপর তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ অক্টোবর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: সেবক সেজে প্রতারণা, চট্টগ্রাম মেডিকেলে ধরা খেল ২ দালাল
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিআরটিএ বায়েজিদ টেস্ট ফিল্ডে পরীক্ষা চলাকালীন দালাল মো. সেকেন্দার অনিক সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈমের কাছে অবৈধ তদবির করতে করেন।
এ ঘটনা জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান চালিয়ে অভিযুক্ত দালালকে আটক করেন। এরপর দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মো. সেকান্দর অনিক নামে এক দালাল ড্রাইভিং পরীক্ষা দিতে আসা প্রার্থীদের হয়রানিসহ বিআরটিএ কর্মকর্তাদের কাছে অবৈধ তদবির করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটকের পর ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
