ভয়—চট্টগ্রামে ১ দিনেই করোনা আক্রান্ত ৯!

চট্টগ্রামে ভয় বাড়াচ্ছে করোনা। এবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৯ জন! এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তবে কেউ মারা যায়নি।

গত ২৪ ঘণ্টায় ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়ে। রোববার (১৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন : বাইরে করোনার ভয়, ঘরে ডেঙ্গু

প্রতিবেদনের তথ্য বলছে , চট্টগ্রাম জেলার ১৫টি ল্যাবের তিনটিতে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মা ও শিশু জেনারেল হাসপাতালে ২৪টি নমুনা পরীক্ষায় ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪৯টি নমুনা পরীক্ষায় ৪ জন, পার্কভিউ হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১৮টি  নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

পরিসংখ্যানের তথ্যে উল্লেখ করা হয়, আক্রান্ত ৯ জনের মধ্যে ২ জন উপজেলা এবং ৮ জন নগরের বাসিন্দা। এছাড়া মোট ১৮ আক্রান্তের মধ্যে ১৫ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা।

এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm