৩ যুবকের কাছে এক লাখ ইয়াবা!

বাঁশখালীতে এক লাখ পিস ইয়াবাসহ ধরা পড়েছে ৩ যুবক। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাঁশখালী গার্লস কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে র‌্যাব-৭।

গোপন সূত্রে র‌্যাব জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অটোরিকশা করে বিপুল পরিমাণ ইয়াবা বাঁশখালী সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে নেওয়া হচ্ছে। এরপর প্রধান সড়কের বাঁশখালী গার্লস কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে র‌্যাব-৭। এ সময় একটি অটোরিকশা চেকপোস্ট এলাকায় পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন— কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভার গোনাপাড়া এলাকার মো. সলিম উল্লাহ (৪৩), কুতুবজোম এলাকার মো. হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm