১ দফা দাবি—২৮ অক্টোবর মানববন্ধন করবে বিপিসির অস্থায়ী শ্রমিকরা

সরকারি জ্বালানি সেক্টর বিপিসির অধীন প্রতিষ্ঠানসমূহের বৈষম্যবিরোধী অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বহাল রেখে বয়সসীমা শিথিলসহ চাকরি স্থায়ীকরণে এক দফা দাবি ঘোষণা করা হয়।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে বেলিয়ার মানববন্ধন—আগের বাজেটের শুল্ক বহাল রাখার দাবি

সভায় বক্তারা বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে বলেন, আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। দাবি বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সমন্বয় কমিটির আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. কফিল উদ্দিন, মো.ওয়াহিদুল আলম, মো. নজরুল ইসলাম ফাহিম, মো. ফয়সাল সিদ্দিক, মো. জামাল উদ্দিন ও রাজিব কামাল খান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm