তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্পটি তিব্বতের একটি পার্বত্য অঞ্চলে আঘাত হানে।
এদিকে ভূমিকম্পে অর্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগকু অঞ্চলের বাকেন। তবে কামদো ও নিংচি শহরেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত রয়েছে। এতে তিনশরও বেশি বাড়ির ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এ কারণে উদ্ধারকারী দলগুলোর জন্য ক্ষতিগ্রস্ত উঁচু এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
দুই মাসেরও কম সময় আগে হিমবাহ ধসের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিব্বত এবং নেপালে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এতে কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। খোঁজ পাওয়া যায়নি শত শত মানুষের।
চীনের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর একটি তিব্বত। সেখানে ভিনদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশে বিধিনিষেধ রয়েছে।
আলোকিত চট্টগ্রাম

