হাসপাতাল থেকে জোর করে লাশ নিয়ে গেল মাতাল বন্ধুরা

বান্দরবানের লামায় অতিরিক্ত মদ পানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিরিন্জা পর্যটন এলাকার রয়েল রিসোর্টে তার মৃত্যু হয়।

নুরুল আলম লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুনের ছেলে।

আরও পড়ুন : মদ পানে মৃত্যু, নাকি মারধরের অপমান সইতে না পেরে আত্মহনন

পরিবার সূত্রে জানা যায়, নুরুল আলম রয়েল রিসোর্ট মালিক রাসেলের গাড়ি চালক। সোমবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে ওই রিসোর্টে ছিলেন। সেখানে সবাই মদ পান করে। পরে নুরুল আলমের অবস্থা গুরুতর হলে ভোরের দিকে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইফুদ্দিন মো. মুরাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, অতিরিক্ত মদ পানে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় মৃতের বন্ধুরা জোর করে লাশ নিয়ে যায়।

যোগাযোগ করা হলে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনার খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm