হাসপাতাল থেকেও পালাতে হলো আহত দিপ্তীকে, নেপথ্যে আওয়ামী লীগ নেতা চন্দন—বিপ্লব

হামলার শিকার মহিলা দলের নেত্রী দিপ্রতী দাশ প্রকাশ দিপ্তী চৌধুরীকে পালাতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকেও। কারণ হাসপাতাল না ছাড়লে এবং হামলার ঘটনায় কোনো মামলা হলে দিপ্তীকে খুন করা হবে বলে হুমকি দেন ছাত্রলীগ নেতা নিশানের নেতৃত্বে ৬/৭ জনের একটি গ্রুপ।

মহিলা দলের নেত্রী দিপ্তী চৌধুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকাও।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হামলার শিকার হন দিপ্তী চৌধুরী। দিপ্তীর অভিযোগ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা চন্দন তালুকদার এবং কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে’র নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। হামলায় আওয়ামী লীগ নেতা চন্দন তালুকদার, বিপ্লব দে ছাড়াও নিশান, পিংকী, রাসেল, আশুতোষসহ ১৫ থেকে ২০ জন ছিলেন।

এদিকে হামলার পর দিপ্তী চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ছাত্রলীগ নেতা নিশানের নেতৃত্বে ৬/৭ জনের একটি দল তাকে হাসপাতাল ছেড়ে যেতে হুমকি দেন। এমনকি এ ঘটনায় কোনো মামলা হলে দিপ্তীকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) সকালে হুমকি পাওয়ার পর প্রাণ বাঁচাতে চট্টগ্রাম হাসপাতাল থেকে পালিয়ে যান দিপ্তী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm