হাটহাজারীতে কৃষি জমিতে ময়লা ফেলায় জুতার কারখানাকে জরিমানা

হাটহাজারীতে ময়লা ফেলে কৃষি জমি নষ্ট করার অভিযোগে বেসরফ নামে একটি জুতার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৌরসভার ১১ মাইলের পশ্চিমে এ অভিযান চালান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

জানা যায়, অনুমোদন ছাড়াই পৌরসভার আবাসিক এলাকায় কৃষি জমির পাশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বেসরফ জুতার কারখানা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়। এ অবস্থায় অবৈধ এ জুতার কারখানায় অভিযান চালানো হয়।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানটির ফায়ার সেফটি ব্যবস্থাপনা, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র পাওয়া যায়নি। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm