সীতাকুণ্ডে লরিচাপায় নিহত ৫

সীতাকুণ্ডে লরিচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৫ জন নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক শিশু, তিন নারী এবং একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিরা ফায়ার সার্ভিস জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়ানো ছিল। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি লরি রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm