সাতকানিয়ায় ধর্ষণ—২ যুবক গ্রেপ্তার

সাতকানিয়ায় কিশোরী (১৪) ধর্ষণ মামলার দুই আসামি ধরা পড়েছে।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো— মামলার প্রধান আসামি উপজেলার কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়ার দেওয়ান আলীর বাড়ির মো. শফির ছেলে মো. ইমন (২৩) এবং একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে নুরুল আবছার (৩৮)।

জানা যায়, গত ২০ অক্টোবর বিকেলে কেওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনার কেওচিয়া ডেলিপাড়া এলাকার হোসনে আরার ভাড়া ঘরে ওই কিশোরীকে সহযোগীদের সহায়তায় ধর্ষণ করে ইমন। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ২৪ অক্টোবর রাতে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। আজ ভোরে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে আসামি ইমন ও নুরুল আবছারকে গ্রেপ্তার করেন।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm