জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক খোরশেদুল আলম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল। যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।
২ নম্বর গেইটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে জিয়া মঞ্চের কমিটি—খোরশেদুল আহ্বায়ক, ইলিয়াস সদস্য সচিব
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ইলিয়াস ফারুক, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী বকুল, এম নাছির উদ্দিন, এয়ার মো. আবু, নুর আলম কালু, রাসেল করিম, বন্দর থানা আহ্বায়ক মো. ফরহাদ হোসেন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার, জাহাঙ্গীর আলম, মো. ইমরান, আমির হোসেন ও মো. রিপন, বাকলিয়া থানার যুগ্ম আহ্বায়ক শাহজামাল রনি ও মো. বাদশা।
এছাড়া চকবাজার, বাকলিয়া, বন্দর ও পাঁচলাইশ থানার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোকিত চট্টগ্রাম


