চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী বাইক মিছিল

গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইক মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চবি ক্যাম্পাসে এ প্রতিবাদী বাইক মিছিল করে চবি শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, এফ আর হল, ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দিপঙ্কর হল, প্রশাসনিক ভবন, ভিসি বাংলো, ছাত্রী হল, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল, টিচার্স ক্লাব হয়ে লেডিস ঝুপড়ি গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। চবিতে যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রুখে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা প্রস্তুত।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী ও শাফায়াত হোসেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm