নগরের ফুটপাত দখল ও দোকানের সামনে আবর্জনা রাখায় ৭ ব্যক্তিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নগরের বায়েজিদ বোস্তামী রোডে এ অভিযান চালায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, আজ নগরের বায়েজিদ রোডে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকনের সামনে আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি ও ফুটপাতে মালামাল রাখায় ৭ ব্যক্তিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।
এনইউএস/আরবি


