সিআরএর নতুন সদস্যদের গঠনতন্ত্র পাঠদান

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) নতুন সদস্যদের গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান নগরের চেরাগী পাহাড় মোড়ে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. রুবেল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ।

অনুষ্ঠানে সিআরএর নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের একটি সংগঠন শুধু নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে প্রত্যেক সদস্যের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে সিআরএর নতুন সদস্যদের সংগঠনের নিয়মকানুন ও গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরএর আহ্বায়ক কমিটির অর্থ সম্পাদক মো. শাকিল, সদস্য রতন বড়ুয়া, সাফায়েত মোরশেদ ও রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সহদপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোস্তাফিজুর রহমান ও শাহেদুর রহমান মোরশেদ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm