সাতসকালে অস্ত্র বেচতে মইজ্জ্যারটেক যাচ্ছিল ২ যুবক, বাঁশখালীতে ধরা

বাঁশখালীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ মে) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার সামনে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও দুটি দেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটকরা হলেন— কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারের আহম্মদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (৪১)।

আরও পড়ুন : অস্ত্র বেচতে এসে ব্রিজে ধরা খেল যুবক

পুলিশ জানায়, গোপন সংবাদে আজ সকাল ৬টার দিকে বাঁশখালী থানা গেইটের সামনে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি গাড়িতে তল্লাশি করে দুটি দেশি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে পেকুয়া উপজেলা থেকে অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm