সাতকানিয়ার পানিবন্দী মানুষের কাছে ছুটে গেলেন যুবদল নেতা মাহফুজ—আনোয়ার

বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও যুবদলের সংগঠক মো. আনোয়ার হোসেন।

সোমবার (১৩ জুলাই)  দিনজুড়ে তাঁরা সরেজমিন দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বানভাসী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজর রহমান মাহফুজ বলেন, স্মরণকালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

যুবদলের সংগঠক মো. আনোয়ার হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেল বানের পানিতে শুধু ঘর-বাড়ি তলিয়ে যায়নি, অনেক পরিবারের তিলে তিলে গড়া স্বপ্নও শেষ হয়ে গেছে। দল-মত নির্বিশেষে সকলকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm