আনোয়ারায় সবজি বাগান থেকে শরীফ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক সবজি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শরীফ একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে বলে জানায় স্থানীয়রা।
আরও পড়ুন: মাছের নেশাই কাল হলো বৃদ্ধের
নিহতের স্ত্রী খোরশিদা বেগম বলেন, শনিবার দুপুরে প্রতিবেশী হারুনের বাড়িতে সবজি বাগান থেকে সবজি উঠানোর কাজে যায়। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকি। পরে রাত ১১টার দিকে হারুনের সবজি বাগানে তাে লাশ পাওয়া যায়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সোহেল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
কাঞ্চন/আরবি


