চট্টগ্রামে ফ্লাইওভারের নিচে বস্তার ভেতর নারীর লাশ

চট্টগ্রামে একটি উড়াল সড়কের নিচে বস্তার ভেতর অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে খুলশি থানার আখতারুজ্জমান ফ্লাইওভারের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল ২ সমন্বয়ক, গণপিটুনি

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে আখতারুজ্জমান ফ্লাইওভারের নিচের সড়কে বস্তাবন্দী লাশটি দেখে ৯৯৯-এ ফোন করে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খুলশি থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব হোসেন বলেন, আজ বিকেলে ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করা হয়। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm