রাউজানে পানির কম্প্রেসারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হাছিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শাহ মোহাম্মদ চৌধুরীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
হাসিনা বেগম একই এলাকার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী।
আরও পড়ুন : অবহেলায় বৃদ্ধাশ্রমের সামনেই প্রাণ গেল বয়স্ক নারীর, সাড়া দেয়নি পুনর্বাসন কেন্দ্রও
স্থানীয় সূত্রমতে, আজ বিকেলে নিজ বসতঘরে পানির কম্প্রেসারের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন হাছিনা বেগম। পরে তাকে গহিরার জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শফিকুল আলম সুমন বলেন, পানির কম্প্রেশারের সুইচ দিতে গিয়ে হাছিনা বেগম আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যুর বিষয়ে জানা নেই।
এসএ/আরবি


