রাউজানে কৃষিজমি ভরাটের দায়ে আবদুল করিম ও মো. মঈনুদ্দীন নামে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিকদাইর ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।
আরও পড়ুন : হাটহাজারীর কৃষিজমিতে অবিস্ফোরিত কামানের গোলা
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, অভিযুক্ত দুব্যক্তি তাদের অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে সহায়তা করে রাউজান থানার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এসএ/আরবি


