চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভেতরে রেখেই ভিসি ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত বেধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় এটি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর তারা উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে এ কর্মসূচি পালন করেন। একইসঙ্গে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন তারা।
আলোকিত চট্টগ্রাম

