আনোয়ারায় ‘আর্ন’ প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন

আনোয়ারায় ‘অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও কর্মক্ষম তরুণদের স্থিতিস্থাপকতা’ (আর্ন) প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম ভুঁইয়া, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, মো. মুসা খান, মাস্টার আশরাফ আলী, সামসেড বাংলাদেশের ব্যবস্থাপক পারিজাত চক্রবর্তী, সাংবাদিক কাঞ্চন সুশীল, উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি তাবাবসুম জাহান, সাবিহা নাসরিন ও মো. মোজাহেরুল আলম এবং বিটার উপজেলা ব্যবস্থাপক সুমন সেন।

সভায় ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের বিকল্প নেই। উপজেলা সমন্বয় কমিটিতে যুক্ত সদস্যরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দিলে ভবিষ্যতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সভা শেষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উপজেলা সমন্বয় কমিটির দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm