রাউজানে একটি বসতঘরে আগুন লেগেছে। এতে তিন পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরার আব্দুল বারীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মৃত আব্দুল বারীর ছেলে মোহাম্মদ শাবু আলম ও মোহাম্মদ খোরশেদ আলম এবং মৃত আহমদ কবীরের ছেলে মো. হানিফের পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সবমিরিয়ে তিন পরিবারের প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোহাম্মদ শাবু আলম বলেন, আমার দুইটি গরু ছিল, যার দাম প্রায় তিন লাখ টাকা। আগুন লাগার পর কিছুই বের করার সুযোগ পাইনি। আমাদের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম
