রাউজানে কাউসার জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু (৩২) কুমিল্লায় ধরা পড়েছে।
রোববার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
আসামি টিপু রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রহমতপাড়া এলাকার করিম প্রকাশ চুন্নু ফকিরের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজ্জাফর হোসেন জানান, রাউজানের কাউসার জামান বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপুকে কুমিল্লার বুড়িচং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


