যারা দেশকে ধ্বংস করেছে তাদের বিচার করতে হবে : কর্নেল অলি 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন,  যারা আমাদের টাকা লুণ্ঠন করেছে এবং দেশকে ধ্বংস করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে । দেশের অবস্থা এখনও ভালো না। হাসিনা এবং তার বাহিনী দেশের সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর অর্ধেক টাকা ভারতে। আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে আশ্রয় নিয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে  লোহাগাড়া উপজেলা এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ  আরও বলেন , ভারত আমাদের দেশের যে ক্ষতি করেছে এ ক্ষতি আর কেউ করে নাই। ভারতের কোনো ক্ষতি আমরা করি নাই। আমরা প্রত্যেক দেশের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই ভারতসহ প্রত্যেকটি দেশ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব এবং সুসম্পর্ক বজায় রাখুক।

আরও পড়ুন : এ সরকার দেশের মানুষকে নিরাশ করেছে : কর্ণেল অলি

সম্মেলনে উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

বিশেষ অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রটিক পার্টির (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমূল, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, লোহাগাড়া উপজেলা এলডিপির সিনিয়র সহসভাপতি আহমদ কবির চৌধুরী ও গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী।

লিবারেল ডেমোক্রটিক পার্টির (এলডিপি) লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে সম্মেলনে লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, সদর সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক মো.  হানিফ ও সদর  গণতান্ত্রিক  যুবদলের সভাপতি মিনহাজ আহমেদ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm