যাত্রীসহ অটোরিকশাকে এক কিলোমিটার দূরে ছিটকে দিল দ্রুতগতির ট্রেন, পথে ৫ ছিন্নভিন্ন শরীর

কক্সবাজারের রামুর রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক কারো পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। কিন্তু ততক্ষণে ট্রেনটি অটোরিকশাটির সামনে এসে যায়। এরপর যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার নিয়ে যায়। এর মধ্যেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাত্রীরা পিষ্ট হয়ে যায়। এতে তাদের শরীরের অংশ ছিন্নভিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, বেলা সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল পর্যটক ৮১৩ নম্বর এক্সেপ্রেস ট্রেনটি।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm