পটিয়ার মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদেরও ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কুমার ধর। প্রধান বক্তা ছিলেন রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষক এটিএম তোহা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফারজানা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাকটর আবুল মনসুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক মাহমুদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি এস এম মঈনুদ্দীন, সদস্য মো. সিরাজুল ইসলাম সুমন, পাপিয়া সুলতানা, আফসানা সুলতানা সামিরা, সুস্মিতা দে এবং শিক্ষক প্রতিনিধি আব্দুল মোতালেব।
পরে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। সবশেষে বৃত্তিপ্রাপ্ত, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী এবং জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
কেএ/আলোকিত চট্টগ্রাম


