মিরসরাইয়ে মৃগীরোগী প্রতিবন্ধী যুবক মারা গেল পুকুরে ডুবে

মিরসরাইয়ে পুকুরে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোশাররফ হোসেন মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়ীয়া এলাকার ইউসুফ আলী মিস্ত্রি বাড়ির মৃত শামসুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের আগে মোশাররফ হোসেন তার ভাতিজার সঙ্গে পুকুরে গোসল করতে যান। এ সময় সাঁতার কেটে পুকুরের মাঝখানে চলে যান। ওই সময় ভাতিজা গোসল করে বাড়ি চলে যায়। এক থেকে দুই ঘণ্টা পর চাচা মোশাররফ হোসেনকে না দেখে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, প্রতিবন্ধী মোশাররফ হোসেনের মৃগীরোগও ছিল।

মিরসরাই সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন বলেন, মোশাররফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি মোশাররফ পানিতে ডুবে মারা গেছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm