মহাসড়ক থেকে খাদে মাইক্রোবাস, মুহূর্তেই শেষ ৩ প্রাণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী কালো রঙের মাইক্রোবাসটি চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। রক্তাক্ত হয় আরও পাঁচজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মীরা। তবে এর আগেই আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm