বালুভর্তি ট্রাক—মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাটে বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে মো. নোমান (২৫) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত নোমান চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবদুর সবুরের ছেলে।

দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়, নোমান ও হেলাল উদ্দীন নামের দুই যুবক বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে চন্দনাইশের হাশিমপুরের দিকে যাচ্ছিলেন। রওশনহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নোমান ঘটনাস্থলে প্রাণ হারান। এ সময় তার মাথার মগজ বের হয়ে যায়। অপর আরোহী হেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm