বাঁশখালীতে ঘর হারাল ৪ জেলে

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে ৪টি বসতঘর। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে সাধনপুর ইউনিয়নের রাতাখোর্দ গ্রামের কৈব্যর্ত্তপাড়ায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে জানা যায়নি।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— যদুনাথ দাশ, রঞ্জিত দাশ, সজল দাশ ও লিটন দাশ। তাঁরা সবাই জেলে সম্প্রদায়ের।

আরও পড়ুন : আনোয়ারায় আগুন—পরনের কাপড় ছাড়া ঘর থেকেই কিছুই বের করতে পারেনি ২ ভাই

বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে রাতাখোর্দ গ্রামে পৌঁছায়। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে গ্রামবাসী সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

যোগাযোগ করা হলে বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিসের সহকারী প্রকৌশলী লিপ্টন ওম আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm