আনোয়ারায় আগুন—পরনের কাপড় ছাড়া ঘর থেকেই কিছুই বের করতে পারেনি ২ ভাই

আনোয়ারায় আগুনে পুড়ে ছাই গেছে দুই ভাইয়ের ঘর। এসময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ পুড়ে গেছে ঘরের সব মালামাল।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিরহাট ব্রাক্ষণপাড়ায় আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— মেন্টন শর্মার ছেলে সেবক চক্রবর্তী ও বাসক চক্রবর্তী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন : সকালের আগুনে পুড়ল ৬ দোকান, দুপুরে ১৪ ঘর

ক্ষতিগ্রস্ত সেবক চক্রবর্তী বলেন, কিছুদিন আগে মেয়ের বিয়ে হয়েছে। বিভিন্ন ঋণের খরচ মেটানোর জন্য ব্যাংক থেকে নগদ ৪ লাখ টাকা তুলে এনে ঘরে রেখেছিলাম। আগুনে সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ৩ ভরি স্বর্ণালংকার।

বাসক চক্রবর্তী বলেন, ঘরের সব মালামাল পুড়ে শেষ। কিছুই অবশিষ্ট নেই। আমাদের সব শেষ। শুধু পরনের কাপড়টা নিয়ে ঘর থেকে বের হতে পেরেছি।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলেই যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

জিইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm