বসাকপাড়ায় দূর হচ্ছে মহাশ্মশানে যাওয়ার দুর্ভোগ

লোহাগাড়ার পদুয়ার বসাকপাড়ায় দূর হচ্ছে মহাশ্মশানে যাওয়ার দুর্ভোগ। শুরু হয়েছে মহাশ্মশানের রাস্তার নির্মাণকাজ।

সোমবার (৫ অক্টোবর) এটি পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন। এ সময় নির্মাণকাজে সার্বিক সহাযতা করায় বিএনপি নেতা এস এম ছলিম উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাস্তাটি নির্মিত হলে মহাশ্মশানে যাতায়াতের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।

এদিকে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বসাকপাড়া সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা শ্যামল বসাক, গৌরাঙ্গ বসাক, বরুণ বসাক, চন্দন বসাক, প্রবীর বসাক ও বাবুল বসাক, সভাপতি অরুণ বসাক এবং বসাকপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি তপন বসাক।

এছাড়া উপস্থিত ছিলেন সুজন বসাক, রাজীব বসাক, সুমন বসাক, মেখল বসাক, বিকাশ বসাক, নিপন বসাক, লিটন বসাক, আশিষ বসাক, নান্টু বসাক, শিবু বসাক, সাগর বসাক, অর্জুন বসাক, দিপক বসাক, সুবল বসাক, অজয় বসাক, স্বজন, রবিন, জিশান ও একান্ত বসাক।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm