পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মুহাম্মদ রাফি মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাফি মনি ওই এলাকার মিজানুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবারের অগোচরে রাফি মনি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টইটং ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবদুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm