মধ্যরাতে শ্বশুরবাড়িতে ধরা খেল অস্ত্র হাতে ভাইরাল ‘বুলেট শিবলু’

আনোয়ারায় অস্ত্র হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ‘বুলেট শিবলু’কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিবলু হেটিখাইন মেম্বার বাড়ির আবুল হাসানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আতিক, এসআই জাহাঙ্গীর, এএসআই আবুল কালাম, এএসআই ইয়াছিন বিপিএমসহ পুলিশের একটি দল হেটিখাইন এলাকায় অভিযান চালায়। এ সময় বুলেট শিবলুকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশের তথ্য অনুযায়ী, শিবলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, শিবলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm