বয়লার এভিনিউ বস্তি ও ফলমণ্ডিতে অস্ত্র মাদক টাকা, যৌথবাহিনীর জালে ৫

চট্টগ্রাম নগরের একটি বস্তি ও কলোনিতে অভিযানে ধারালো অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকা জব্দ করেছে যৌথবাহিনী। এসময় আটক করা হয় ৫ জনকে।

বুধবার (২০ নভেম্বর) সকালে কোতোয়ালী থানার সিআরবি এলাকার বয়লার এভিনিউ বস্তি ও ফলমণ্ডি কলোনিতে এ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। তবে আটক ৫ জনের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : ইয়াবা—মদ সবই ছিল ৩ যুবকের কাছে

যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যে আজ (বুধবার) সকাল ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে সিআরবি বয়লার এভিনিউ বস্তি এবং ফলমণ্ডি কলোনি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদক, মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের পর উদ্ধার করা মাদক, অস্ত্র ও টাকাসহ আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm