ইয়াবা—মদ সবই ছিল ৩ যুবকের কাছে

বাঁশখালীতে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে করেছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ৫০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজের পাশে পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে ইয়াবা—গাঁজা নিয়ে ধরা ৪ যুবক

আটকরা হলেন— কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আরিফ (২৮), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মঞ্জুর আলমের ছেলে মো. আইয়ুব(২৪) এবং মৃত নজির আহমদের ছেলে মো. হাসান (৩২)।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদকসহ আটক তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm